ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন উদ্দীপনায় কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখা। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উল্লাস।

রবিবার বিকেলে আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পৌর শহরের লিচু তলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আওয়ালীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয় এটি তৃণমূল আওয়ামীলীগ ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram