ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এমপি হিসেবে নয়, নির্বাচনী এলাকায় সেবক হিসেবে কাজ করতে চাই: এমপি লাভলু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ান) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত মোঃ রবিউল আওয়াল লাভলু বলেছেন, আমার নির্বাচনী এলাকায় এমপি হিসেবে নয় সর্বস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। হিংসা, বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।

রোববার সকালে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু তার নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি নাগরপুর-দেলদুয়ারের জনগণের উদ্দেশ্যে বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই সবাইকে তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল ১৮ বছর ঐক্যবদ্ধ ছিল নাগরপুর দেলদুয়ারের মানুষ। তারই স্বার্থকতা সফলতা ১২ তারিখের নির্বাচন। এই নির্বাচনের কৃতত্ব সাধারণ মানুষের, তৃণমূলের নেতৃবৃন্দ ও আমাদের দলের নেতৃবৃন্দের। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কাজেই শিষ্টাচার ও সহনশীল আচরণের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ-সম্পাদক হাবিবুর রহমান হবি, হোসেন আলী মনসুর, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদলের আহবায়ক মীর মাহবুব রাসেল প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram