

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীকে ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।
১৭৩ কেন্দ্রের ফলাফলে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ১৫ হাজার ৫৮৪ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৯২ জন। ভোট পড়েছে ৭১.৮৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট ২ লাখ ৫১ হাজার ৭৯৩ এবং ‘না’ ভোট ৯৩ হাজার ৯১৩।
উল্লেখ্য, গাবতলী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৈতৃক বাড়ি রয়েছে। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এখানে টানা জয়ী হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর মৃত্যুর পর দলীয় মনোনয়ন পেয়ে এবার আসনটি ধরে রাখলেন মোরশেদ মিল্টন।

