ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষ বিজয়ী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ৮৯৬৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঘোষিত নির্বাচনের ফলাফলে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন পেয়েছেন ৭৪হাজার ৪শ ৭৮ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ পেয়েছেন ৬৫হাজার ৫শ ১৩ ভোট। দশ দলীয় জোটের নেজামে ইসলামী পার্টির বই প্রতীকের প্রার্থী মাওলানা আবু তাহের খান পেয়েছেন ২৫হাজার ২শ ৩৩ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি শরীফুল ইসলাম পেয়েছেন ২হাজার ৬শ ৮৮ ভোট ও বাসদ (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী একেএম আরিফুল হাসান পেয়েছেন ৩শ ৩৪ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট থেকে উপজেলার ৯২টি ভোটকেন্দ্রের ৬০৮টি বুথে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে ১লাখ ৭২হাজার ৮শ ৪৭টি, যা মোট ভোটের ৫৮.৪৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১লাখ ২হাজার ৪শ ৬৬ ভোট ও ‘না’ পেয়েছে ৪২হাজার ৪শ ২৮ ভোট।

উপজেলা সহকারি রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় মোট ভোটার ২লাখ ৯৮হাজার ২শ ৬৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৫০হাজার ৭শ ৭৯ জন, মহিলা ভোটার ১লঅখ ৪৭হাজার ৪শ ৮৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram