

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো.এনামুল হক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
১২৮ টি ভোটকেন্দ্রে সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে ইঞ্জিনিয়ার মো.এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫শ ২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছে ১লাখ ৩৪ হাজার ৫শ ৩৩ ভোট।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে রায় প্রতিফলিত হওয়ায় বিজয়ী প্রার্থী ইঞ্জিনিয়ার মো.এনামুল হক সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পত্নীতলা ও ধামইরহাট আসনের ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি সবাইকে শান্ত থাকারও আহবান জানান।
এই নির্বাচনের মধ্যদিয়ে স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে বিজয় অর্জন করায় পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান প্রভাষক মো.হাবিবুর রহমান সন্তোষ প্রকাশ করেন।
