

মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৬৩, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী পাকুন্দিয়া) সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন।
রিটার্নিং অফিসার মোঃ আসলাম মোল্লা কর্তৃক প্রদত্ত তথ্য অনুসারে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫৩২৫১৬, পোস্টাল ভোট গণনাসহ মোট ভোট কেন্দ্র ১৭১টি। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন ধানের শীষ প্রতীকে ১৪৩৬৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১২০৯৭৫ ভোট।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নুর উদ্দিন আহমেদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩১৩ ভোট, মোঃ আনিসুজ্জামান খোকন ময়ূর প্রতীকে পেয়েছেন ৩৬৩ ভোট। জাতীয় পার্টি মনোনীত মোঃ আফজাল হোসেন ভূঁইয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২১১৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল বাশার রেজওয়ান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৫৬৬ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)মনোনীত প্রার্থী টেলিভিশন প্রতীকে পেয়েছেন ২২২ ভোট, গণধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম পেয়েছেন ৩৯৫ ভোট।
মোট আট জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রিটার্নিং কর্মকর্তা প্রদত্ত তথ্য অনুযায়ী মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৭২ হাজার ৬১৬,বাতিলকৃত ভোটের সংখ্যা ৭৩৯৫, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ৮০ হাজার ১১, প্রদত্ত ভোটের শতকরা হার ৫২.৫৮ %।সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে অবিরাম বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনটিতে উৎসবমুখর পরিবেশ এবং সুশৃংখলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোন আপত্তিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সকল প্রার্থী এবং সাধারণ ভোটারগণ এ ফলাফল কে মেনে নিয়ে বিজয়ী প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন কে অভিনন্দন জানিয়েছেন।
