

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম বিজয়ী হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের সোমনাথ দে পেয়েছেন ৯৬ হাজার ৩৮৫ ভোট।
ঘোষিত ফলাফলে, মোরেলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ১১৭টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ মো. আব্দুল আব্দুল আলীম পেয়েছেন ৮৯ হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের সোমনাথ দে পেয়েছেন ৬৫ হাজার ৫৭৯ ভোট।
অপরদিকে শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নের ৩৮টি কেন্দ্রের ফলাফলে অধ্যক্ষ মো. আব্দুল আলীম পেয়েছেন ২৪ হাজার ৭৩২ ভোট। আর ধানের শীষের বাবু সোমনাথ দে ৩১ হাজার ৯৫৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ২০ হাজার ১৯৪ ভোট। ১৯৯১ ও ২০০১-এর নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন জামায়াতে ইসলামী প্রার্থী মরহুম মুফতি মাওলানা মো. আব্দুস সাত্তার আকন।
বেসরকারিভাবে ফলাফল প্রকাশের পরে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ আব্দুল আব্দুল আলীম বলেন, মোরেলগঞ্জ-শরণখোলা মানুষের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের সার্বিক নিরাপত্তার জন্য এক সাথে কাজ করবো। একসাথেই আমরা আমাদের এ জনপদকে গড়ে তুলবো।

