ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গাজীপুর-৫ আসনে বিএনপির একেএম ফজলুল হক মিলন বিজয়ী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়েছেন। ৭৬ হাজার ৭৬১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ১১ দলীয় জোটের শরীক বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খায়রুল হাসান। একেএম ফজলুল হক মিলন তার প্রতিদ্বন্দ্বী থেকে ৫৬ হাজার ১৩০ ভোট বেশি পেয়েছেন। এ আসনে ৩ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ভোটারের মধ্যে ২ লাখ ২৭ হাজার ৪৪৩ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটের ৬৪.৮০ শতাংশ।

বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় একেএম ফজলুল হক মিলন বলেন, আজকের এ বিজয় আমার একার নয়। এটি আপনাদের প্রত্যেকের বিজয়। এ বিজয় শ্রমজীবী মানুষের, কৃষকের, ছাত্র-যুবকের, মা-বোনদের, বয়োজ্যেষ্ঠদের। আপনারা বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, আর সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram