

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ বিজয়ী হয়েছেন।
ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ দুই উপজেলা মিলে ১৭৫টির কেন্দ্র ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে ১,৭৭,৫৩২ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের সাবিরা নাজমুল মুন্নী ১,৪৫,০৫৬ ভোট পেয়েছেন। ৩২,৪৭৬ ভোটের ব্যবধানে পরাজয় হয়েছেন।
চৌগাছা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নবনির্বাচিত এমপি ডাঃ মোসলেহ উদ্দীনকে অভিন্দন জানিয়েছেন চৌগাছা-ঝিকরগাছা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

