ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২৬

মামুন মজুমদার( সদর দক্ষিণ) কুমিল্লা প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন-সংগ্রাম এবং ভোটাধিকার নিয়ে বিতর্কের পর অবশেষে ভোট উৎসবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশ। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে বহুল আলোচিত 'জুলাই গণ-সনদ' সংস্কারের ওপর গণভোট। ইতোমধ্যে সারা দেশের ন্যায় নির্বাচন নিয়ে কুমিল্লা সদর দক্ষিণের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার হাওয়া ভইছে।তাছাড়া এ নির্বাচনে স্বকর্মস্থল ছেড়ে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে বাস কাউন্টারের সামনে ঘরমুখী হতে
দীর্ঘ লম্বা লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে উৎসুক ভোটারদের।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি শেষ। এখন শুধু ভোটারদের অংশগ্রহণের অপেক্ষা।

কুমিল্লা সদর দক্ষিণের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে—ক্ষমতার পালাবদল ঘটবে কিনা। বিএনপি নাকি জামায়াত নেতৃত্বাধীন জোট—কে সরকার গঠন করবে, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ।

কোথাও সংঘাত হলেই কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সেনা দপ্তর থেকে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, উপজেলার প্রতিটি নাগরিক নির্বিঘ্নে ভোটধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে যৌথবাহিনী সর্বোচ্চ সতর্ক আবস্থানে আছে।ভোটকেন্দ্রে প্রভাব সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদেরও গ্রেফতারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এখন যাদের গ্রেফতার করা হবে তাদের নির্বাচনের আগে ছাড়া হবে না।

এছাড়া সাধারণ জনগণকে যে কোনো ধরণের সন্দেহজনক কার্যকলাপের সর্ম্পকে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী অথবা উপজেলা কন্ট্রোল রুমকে অবহিত করে সহায়তার আহবান জানান তিনি ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram