

মামুন মজুমদার, কুমিল্লা (সদর দক্ষিণ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর টহল পরিচালনা করা হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময় থেকে উপজেলার ৭ টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই মহড়ায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) আংশগ্রহণ করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা আল আকসার আশা'র নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, সদর দক্ষিণ উপজেলার প্রতিটি নাগরিক নির্বিঘ্নে ভোটধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে যৌথবাহিনী সর্বোচ্চ সতর্ক আবস্থানে আছে। এছাড়া সাধারণ জনগণকে যে কোনো ধরণের সন্দেহজনক কার্যকলাপের সর্ম্পকে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী অথবা উপজেলা কন্ট্রোল রুমকে অবহিত করে সহায়তার আহবান জানান।নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথবাহিনীর টহল কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

