ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৯, ২০২৬

নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

সাতসকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী এবং যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তীব্র যানজট রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক থেকে মদনপুর এলাকা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার অংশে যানজট রয়েছে। তুলনামূলক যানবাহনের বাড়তি চাপের ফলে যানজট সৃষ্টি হতে দেখা গেছে।

যানজটে আটকে থাকা শরিফুল ইসলাম নামের মোটরসাইকেল আরোহী জানান, মেঘনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ১০ তলায় আটকে রয়েছি। প্রায় ৪০ মিনিট ধরে আমি আটকা আছি।

শাওন নামের এক যাত্রী বলেন, একইস্থানে অনেকক্ষণ যাবত গাড়ি আটকে রয়েছে। যানজটের কারণ জানতে পারছি না।

নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

কয়েকজন বাসচালকের মতে, নির্বাচন উপলক্ষে মানুষজন নিজ নিজ গ্রামে যাচ্ছে। ফলে গাড়ির বাড়তি চাপ রয়েছে। আর এতেই যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, আমাদের অধিকাংশ পুলিশ সদস্য নির্বাচনি ডিউটিতে থাকায় আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। সারারাত জ্যাম নিয়ে কাজ করেছি। মূলত যানজট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বরপা এলাকায় গাড়ি যেতে পারছে না এবং গাড়ির বাড়তি চাপের ফলে। আমরা যানজট নিরসনে কাজ করছি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর বলেছেন, সড়কে কোনো দুর্ঘটনা কিংবা যানজট সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে দেখিনি। আমি গভীর রাত পর্যন্ত মহাসড়কে ছিলাম। খোঁজ নিয়ে দেখছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram