ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৮, ২০২৬

মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা

গোপালগঞ্জে ট্রাংক থেকে সাড়ে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নানী বলছেন, প্রেমিকের সহায়তায় মেয়েকে হত্যা করেছে তার মা।

শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়। ঘটনার ২০ দিন পর ট্রাংক থেকে মরদেহটি উদ্ধার করেছে হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানান, পুলিশ নিহত শিশুর মায়ের স্বীকারোক্তি অনুযায়ী, ঘরের ভেতরে ট্রাংকে লুকিয়ে রাখা হয় মরদেহটি। মরদেহটি পচে গেছে। সুরাতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের নানী পারভিন আক্তার বলেন, ‘গোবরা মধ্যপাড়ার রুবেল শেখের সঙ্গে আমার মেয়ে সেতু বেগমের বিয়ে হয় ৫ বছর আগে। তাদের একটি মেয়ে শিশু আছে। নাম ফারিয়া। বয়স সাড়ে ৩ বছর। রুবেল কাতারপ্রবাসী। তাই ফারিয়াকে নিয়ে সেতু গোবরা মধ্যপাড়া থাকত। টিকটক করতে গিয়ে সেতুর সঙ্গে পরিচয় হয় ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক যুবকের। পরে তারা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়।’

তিনি আরও বলেন, ‘মিরাজের সহায়তা সেতু তার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর মরদেহটি ট্রাংক লুকিয়ে রেখে ঘরে তালা দিয়ে প্রেমিকের সঙ্গে চলে যায় সে। ঘটনার ১৯ দিন পর শুক্রবার ওই যুবক ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর জেলার তালমা নামক স্থানে সেতুকে রেখে পালিয়ে যায়। পরে সেতু আমার কাছে ফোন করে সব ঘটনা জানায়।’

পারভিন আক্তার বলেন, শনিবার দুপুরে আমি বিষয়টি গোপালগঞ্জ থানা-পুলিশকে জানাই। আর মেয়েকে পুলিশের হাতে তুলে দেই।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram