ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ৬৫ বছর বয়সী এক নারী ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার বনপাড়া টিএন্ডটি কার্যালয়ের সামনে নারী ভিক্ষুককে আহত অবস্থায় উদ্ধার করে পথচারীরা। পরে বনপাড়া আমেনা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত ওই নারীর নাম রেহেনা বেগম। সে পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার কালাকান্দর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। সে বনপাড়া পৌর শহরে এসেছিলো ভিক্ষা করতে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, কোন ধরনের যান ওই নারীকে ধাক্কা মেরে আহত করেছে তা জানা যায়নি। তবে চেষ্টা চলছে ঘাতক যানটি চিহ্নিত করতে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram