ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টোলঘরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক মোহাইমিনুল ইসলাম, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি শফিক এনায়েতুল্লাহ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আব্দুর রহমান বর্তমান সভাপতি আব্দুল আজিজ এবং সেক্রেটারি মো: ইউসুফ আল গালিব। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram