ঢাকা
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

অস্ত্রে নয়, আদর্শেই আমাদের শক্তি: জামায়াত প্রার্থী মিজানুর রহমান

মো. বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও–৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মিজানুর রহমান মাস্টার।

বক্তব্যে মিজানুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করতে পারবে না—এ কথা যারা বলে, তারা অজ্ঞতার মধ্যেই বাস করে। আমরা অস্ত্রের শক্তিতে বিশ্বাস করি না। আমাদের যে অস্ত্র আছে, তা তোমরা জানো না। এই আদর্শ দিয়েই গোটা বিশ্ব পরিচালনা করা সম্ভব, ইনশাল্লাহ।

প্রতিপক্ষ বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তোমাদের আদর্শ কী, মানুষ তা ভালো করেই জানে। তোমরা সংস্কারের কথা বলেছিলে, কিন্তু বাস্তবে কিছুই করোনি। আমাদের পোস্টার ছেঁড়া হচ্ছে—এটাকে দুর্বলতা ভাবো না। আমরা ধৈর্য ধরেছি বলেই চুপ আছি।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত প্রার্থী বলেন, পোস্টার ছিঁড়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। প্রতীক কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু মানুষের অন্তর থেকে আমাদের মার্কা ও আদর্শ মুছে ফেলা যাবে না।

তিনি আরও বলেন, প্রতিপক্ষের রাজনীতির মূল আদর্শ হলো দুর্নীতি, দখলদারি ও সহিংসতা। নিজেদের কর্মীদেরই পাথর দিয়ে পিটিয়ে মারার নজির রয়েছে তাদের। মা–বোনদের ভয় দেখিয়ে ভোট আদায়ের স্বপ্ন দেখলে তা ভুলে যেতে হবে।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে মিজানুর রহমান বলেন, আমি স্পষ্ট করে বলছি—যে আদর্শ আমি ধারণ করি, তা নবী–রাসুলের আদর্শ। ঢাকায় আমাদের সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। এটাই জামায়াতের রাজনীতির প্রমাণ।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি দলের কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে বলেছেন, ভোটকেন্দ্রে গেলে মানুষ ফিরে আসতে পারবে না। এ ধরনের বক্তব্য গণতন্ত্রবিরোধী। রাজনীতি শিখতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শের ভেতর দিয়েই শিখতে হবে।

ইউনিয়ন জামায়াত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, উপজেলা জামায়াত সভাপতি শাহাজান আলী, রমিজ উদ্দিন, মতিউর রহমান, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি জ্যোতিষ মাস্টার, জেলা শিবির সভাপতি সাদিকুল ইসলাম মুন্না এবং ওয়ার্ড সভাপতি আবু তালেব। সভায় উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা–কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram