ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

বাংলাদেশ আজকে কারো কাছে নিরাপদ নয়: বরকত উল্লাহ বুলু

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ আজকে কারো কাছে নিরাপদ নয়, সবসময় নিরাপদ ছিলো বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাদের কাছে এবং সকল উন্নয়ন হয়েছে বিএনপির মাধ্যমে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে ইউনিয়নের ইতালি প্রবাসী মোহাম্মদ মানিক এর আয়োজনে নরোত্তমপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক যুবদলের সভাপতি সামছু তীব্রিজ স্বফন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলি হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক প্রার্থী নুরল হক সবুজসহ আরো অনেকেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram