ঢাকা
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

দাউদকান্দিতে হেনস্তার প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সংবাদ সম্মেলন

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: "চলো একসাথে গড়ি বাংলাদেশ—ঐক্যবদ্ধ বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে দাঁড়িপাল্লার প্রচারণায় বিএনপি'র কতিপয় সন্ত্রাসী কর্তৃক ও নারীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার ষোলপাড়া নির্বাচনী প্রধান কার্যালয়ে উপজেলা জামায়েত ইসলামী মহিলা বিভাগের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার কর্মপরিষদ ও শূরা সদস্য বিলকিস আক্তার।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে নারী সমাজের উপর একের পর এক হামলা, হুমকি ও হয়রানির করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের দাবি, বিএনপির কতিপয় সন্ত্রাসী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে নারী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে, যা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

বিলকিস আক্তার বলেন, গত কয়েক দিনে দাউদকান্দির বিভিন্ন এলাকায় নারী কর্মী ও সমর্থকদের উপর ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৪ ফেব্রুয়ারি বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার গ্রামে হান্নান মেম্বারের নেতৃত্বে হামলা, ৩১ জানুয়ারি গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মনির ও জয়নালের নেতৃত্বে নারীদের উপর আক্রমণ, পদুয়া ইউনিয়নে জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তারের দোকানে মারধর, সুন্দলপুর ইউনিয়নের বড়গোয়ালী গ্রাম, পাঁছগাছিয়া ইউনিয়নের হরিনা বাজারখোলা ও জিংলাতুলী গ্রামে হামলার অভিযোগ করা হয়। এছাড়া মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নে বিএনপি নেতা মিজানুর রহমানের নেতৃত্বে মাইকিং করে বাহারপুরে নারীদের উপর হামলা ও হিজাব ধরে টানাটানির ঘটনাও উল্লেখ করা হয়।

জামায়াতের মহিলা বিভাগের এ নেত্রী দাবি করেন, বিভিন্ন গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণাকালে নারী কর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা, অপমান, কটূক্তি এবং হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় দাউদকান্দি-মেঘনার নারী সমাজ আজ চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছে। এবং এমন ভীতিকর পরিস্থিতি তৈয়ার হলে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শংকা প্রকাশ করেন তারা।

তিনি আরো বলেন, নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে অন্যায় ও অত্যাচারের জবাব দিতে হবে। একই সঙ্গে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচনে পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরিশেষে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাসযোগ্য সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সংগ্রামে কোনো বাধার কাছে মাথা নত করা হবে না। সকল প্রতিকূলতা অতিক্রম করে বিজয় অর্জিত হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফাতেমা জাহান, পৌরসভা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী শিরিন হক, সহ-সেক্রেটারি খোরশেদা আক্তার ও সাবেক সেক্রেটারী হাসিনা মমতাজ লাকি প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram