ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

হ্যাঁ ভোটের ক্যাম্পেইন উপলক্ষে জয়পুরহাটে জামায়াত আমীরের গণভোটের বাস

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: "চলো একসাথে গড়ি বাংলাদেশ" এ শ্লোগান নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমানের উদ্বোধনকৃত দেশব্যাপী গণভোটের হ্যাঁ ভোটের বাস বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে পৌঁছে। এসময় জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা সাধারণ জনগণ নিয়ে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য ও জেলা আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, শহর জামায়াতের আমীর মাও: সাইদুর রহমান, এনসিপি'র জেলা আহবায়ক গোলাম কিবরিয়া, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মো: শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন অন্যান্য নেতৃত্ববৃন্দ।

নেতৃত্ববৃন্দরা বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ পরিবর্তনের এবার আপনারই হাতে, বাস্তবায়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram