ঢাকা
logo
প্রকাশিত : February 5, 2026

কালিয়াকৈরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গো খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম ও আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদীসহ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় ১০২ জন খামারির মাঝে এ খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সুবিধাভোগীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram