ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬

আ.লীগ ১৫ বছরে দেশটাকে ধূলিসাৎ করে দিয়েছে: ড.মোশাররফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছরে দেশটাকে ধূলিসাৎ করে দিয়েছে।

ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি জয়লাভ করলে তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার গৌরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গৌরীপুর বাজারে গণসংযোগ শেষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, একটি দল নির্বাচন নিয়ে এখনো নানামুখী ষড়যন্ত্রে করছে। বিগত ১৭ বছরে এই অঞ্চলের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে কেটে ফেলার সংস্কৃতি চালু ছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই এখন সময় এসেছে আপনাদের নিজের ভোট নিজে দেওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে মেঘনা–দাউদকান্দি অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের সকল অবকাঠামোগত উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সওদাগরের সঞ্চালনায় ও সভাপতি আখতারুজ্জামান খোকনের সভাপতিত্বে গণসংযোগ ও পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশেম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, এনামুল হক তালুকদার সফর ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান শাহআলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মহিউদ্দিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিন ড.খন্দকার মোশাররফ হোসেন গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পৃথক পৃথক পথসভা ও গণসংযোগে অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram