ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬

নওগাঁর বদলগাছীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বদলগাছী থানার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তুন্নাহার বেগম (১৯)। তিনি বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের সালাম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে তুন্নাহারের সঙ্গে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চক্রপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে রাসেলের পারিবারিকভাবে বিয়ে হয়। গত চার–পাঁচ মাস ধরে তাঁরা ভান্ডারপুর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঘটনার দিন রাতে আলু আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় বলে জানায় পরিবার। রাতের খাবার শেষে দুজনই ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ছয়টার দিকে রাসেল ঘুম থেকে উঠে স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। পরে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তুন্নাহারকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্নাঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রস্তুত করা হয়।

বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram