ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬

গোপালগঞ্জ-২: আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ-২ আসনে (সদর ও কাশিয়ানী একাংশ) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুলকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুলকে (টেলিফোন প্রতীক) নির্বাচনী প্রচারণায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেছিলেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার আতাহার শাকিল জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পিভিসি ব্যানার বা পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। প্রশাসনের পক্ষ থেকে সব প্রার্থীকে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram