ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬

জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে: বুলু

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিএনপি'র ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে। ৭১ সালে ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল জামায়াত। এখন আবার তারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয়। এত সোজা না, এটা বাংলাদেশ। আপনাদের কাছে এদেশ জিম্মি হয়নি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর বাজার সংলগ্ন একটি মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একলাশপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম চুন্নুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহাবুব আলমগীর আলো, বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপি'র আহ্বায়ক জহির উদ্দিন হারুন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহীদ উল্লাহ, বিএনপি নেতা আবু নাসের মামুন, তারেকুজ্জামান তারেক, মোরশেদ আলম, সাবেক ছাত্রদল নেতা জিয়া উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা গোলাম কিবরিয়া পিটলু, দেলোয়ার হোসেন জসিমসহ আরো অনেকে।

বরকত উল্লাহ বুলু বলেন, জামায়াত ৪৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারা সব সময় জনগণের বিরুদ্ধে দাঁড়ায়। স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মা বোনদের সম্ভ্রমহানি করেছিল জামায়াত। তারা ফতোয়া দিয়েছিল, যুদ্ধের সময় মা-বোনরা নাকি গনিমতের মাল, ওই সময় এটা জায়েজ। জামায়াত চাঁদা দিলে এটা হাদিয়া, আর অন্যরা নিলে হয় চাঁদাবাজি। ২৪ এর জুলাই আগস্ট বিপ্লবের পর তারা বসুন্ধরা গ্রুপসহ দেশের এমন কোন শিল্প প্রতিষ্ঠান নাই সেখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা চাঁদা নিয়েছে। জামায়াত মুনাফিকের দল, তাই এদেরকে ভয়কট করতে হবে।

বুলু আরো বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। উনাদের অবদানে বাংলাদেশের কোটিরও বেশি মানুষ প্রবাসে চাকুরীরত আছে। এই রেমিটেন্সের কারণেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে।

পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাযা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তারপর ওই রেকর্ড ভঙ্গ করে সর্ববৃহৎ জানাযা হয়েছে বেগম খালেদা জিয়ার। কেয়ামতের আগ পর্যন্ত আর কাহারো ভাগ্যে এত বড় জানাযা হবে কিনা সন্দেহ রয়েছে।

তিনি বলেন, বিএনপি এমন একটি দল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram