

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে মোজাম্মেল (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে মিঠামইন থানা পুলিশ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার কেওয়ারজোর গ্রাম সংলগ্ন পূর্ব পাশের হাওরের নালা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মোজাম্মেল করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের পূর্ব নোয়বাদ (কালিপুর) গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের পুত্র।
সূত্র জানায়, গ্রামের লোকজন কাজের উদ্দেশ্যে হাওরে যাওয়ার পথে নালায় মোজাম্মেলের মৃতদেহ পড়ে থাকতে দেখে মিঠামইন থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী এ প্রতিনিধিকে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

