ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬

চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে টাঙ্গাইল চেম্বার: বেনজির আহমেদ টিটো

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেনজির আহমেদ টিটো বলেছেন, টাঙ্গাইলের ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদা দাবি করতে পারবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে টাঙ্গাইল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি। কেউ অযথা হয়রানিমূলক মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করতে চাইলে তাদেরকেও কঠোর হস্তে দমন করা হবে। ব্যবসায়ীরা সততার সহিত ব্যবসা পরিচালনা করবে এবং সামনে রমজান মাসে দ্রব্যমূল্য যাতে ঠিক থাকে সেদিকে সবাই সজাগ থাকবেন।

তিনি মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, টাঙ্গাইল জেলার শীর্ষ ব্যবসায়ী সংগঠন টাঙ্গাইল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি। অত্র অঞ্চলের ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট স্বার্থ সংরক্ষণ, সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সমস্যার সমাধান ও ভবিষ্যত কর্মপরিকল্পনা গ্রহণে সরকারের নীতি-নির্ধারণী মহলে টাঙ্গাইল চেম্বার দীর্ঘদিন থেকেই গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও ব্যবসায়ীদের সকল প্রকার প্রতিবন্ধকতা দুর করতে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের যে কোন দুর্যোগ মুুর্হুতেও টাঙ্গাইল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি তাদের পাশে থাকবে।

সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি স্বপন ঘোষ, পরিচালক সৈয়দ ফয়সাল করিম শামীম, দুলাল সাহা, মো. নাসির উদ্দিন, ব্যবসায়ী নেতা আতাউর রহমান জিন্নাহ, পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মনি, ফরহাদ আলী, ফাইজুল ইসলাম, শংকর সরকার, মো. ছানোয়ার হোসাইন খান প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram