ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভৈরব রেলওয়ে স্টেশনে আবু সুফিয়ান হত্যাকাণ্ডে জড়িত ৬ আসামি গ্রেফতার

গত ২৯ জানুয়ারি রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্বদিকে লাইনের উপর রেলওয়ে পুলিশ কর্তৃক আবু সুফিয়ান (১৯) নামক একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাত পরিলক্ষিত হয়। ভিকটিমের পিতা বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গতকাল ২ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব পৌরসভা এলাকা হতে ভৈরব রেলওয়ে পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী সুজন (২০), সায়েম (২৬), দানিয়েল (২৪), আলমগীর (৩২), রনি (২৬) ও পাপ্পু (১৪) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকটিম গত বৃহস্পতিবার রাতে বিমানবন্দর রেলস্টেশন থেকে এগারো সিন্দুর ট্রেন যোগে ভৈরব স্টেশনে পৌঁছার পর ট্রেন থেকে নেমে পূর্ব দিকে রেললাইন ধরে যাওয়ার সময় ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা ভিকটিমের পথরোধ করে তার মানিব্যাগ, মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা ভিকটিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ভিকটিম রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে রেললাইনে লুটিয়ে পড়লে আসামিরা ভিকটিমের ট্রাভেল ব্যাগ, মানিব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যায়।

গত রাতে অভিযানে আটককৃত খুনিদের দেখানো ও শনাক্ত মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ভিকটিমের ব্যবহৃত লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram