ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

মহাদেবপুরে বিশ্ব জলাভূমি দিবসে আলোচনা সভা ও মানববন্ধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ব জলাভূমি দিবসে আলোচনা সভা ও মানববন্ধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) নওগাঁ জেলা কমিটির সভাপতি ও নিরাপদ নওগাঁর চেয়ারম্যান এম. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায়, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রেজওয়ানুল হক, মাতাজীহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মহাদেবপুর (কুঞ্জবন) টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাহেদুল ইসলাম, মহাদেবপুর থানার এসআই সফিউল ইসলাম, বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জীবনের সভাপতি মোঃ ইউনুছার রহমান হেফজুল, আলীদেওনা পাঁখি সংরক্ষণ কমিটির সভাপতি নির্মল বর্মন, নিরাপদ নওগাঁর নির্বাহী কমিটির সদস্য মোঃ মেহেদী হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে মানববন্ধন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram