

হিলি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে দিনাজপুরের হিলিতে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের অংশ হিসেবে গত ১লা ফেব্রুয়ারি থেকে হিলিতে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে কার্যক্রম চালানো হচ্ছে বলে বিজিবি সূত্রে থেকে জানা গেছে।
সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এই চেকপোস্ট বসানো হয়েছে।
সন্দেহভাজন ব্যাক্তি, বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি চালাচ্ছেন বিজিবি সদস্যরা। যাতে কোন ধরনের সন্দেহজনক তৎপরতা দ্রুত শনাক্ত করা যায় বলে জানিয়েছে বিজিবি।
নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় এই তৎপরতা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।
