ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2026

দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে: ডাঃ শফিকুর রহমান

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, দেশে নৈরাজ্য বন্ধ, দেশে শান্তি ও জুলাই যোদ্ধা শহীদদের খুনিদের বিচার নিশ্চিত করার জন্য ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে জয়যুক্ত করে জোটকে শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হলে গণভোটে "হ্যাঁ" এর পক্ষে ভোট দিতে হবে এবং দেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত তথা ১১ দলীয় জোটের প্রার্থীকে আপনাদের মূল্যবান রায় প্রদান করতে হবে।

ডাঃ শফিকুর রহমান বলেন, জনগণের সমর্থনে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে নবী (সাঃ) এর প্রতিষ্ঠিত মদিনার আদলে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র রূপে গড়ে তুলবে। যে রাষ্ট্রে সকল ধর্ম ও সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে।

জাগপা রাশেদ প্রধান বলেন, আদর্শিক নেতৃত্ব নির্বাচিত করা ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবেনা। কারণ অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে যা মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার।

বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় নায়েবে আমীর ওবাইদুল হক কাসেমী নদভী বলেন, জামায়াত ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদকে নির্বাচিত করে দেশে ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ করে দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াত ক্ষমতায় আসলে বাংলাদেশের কোন মানুষ বেকার থাকবেনা, জামায়াত ক্ষমতায় আসলে কোন দায়গ্রস্ত পিতার কোন চিন্তা করতে হবেনা কারণ রাসুল (সঃ) এর মদিনা সনদে রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, কোন মতলববাজ ভোট কেন্দ্র গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কেউ সুস্হ শরীর নিয়ে ফিরে যেতে পারবেনা।

সোমবার (২রা জানুয়ারি) সকাল ১০ টায় নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে কামরুল হাসানের সঞ্চালনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ, কক্সবাজার জেলা এবি পার্টি'র সভাপতি এনামুল হক সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সভাপতি মাওলানা আবু মুছা, এনসিপি জেলা সভাপতি অধ্যাপক আক্তার আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্ম পরিষদ সদস্য জাকের হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ আমীর মাষ্টার শামীম ইকবাল, উত্তর আমীর মাষ্টার নজরুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর শাহরিয়ার চৌধুরী, আজিজুর রহমান, এ্যাড ফরিদুল আলম, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. কবির হোসেন, এনসিপি মহেশখাল উপজেলা সভাপতি মোঃ তারেক, এনসিপি নেতা মোঃ ইয়ামিন, খেলাফত মজলিশ উপজেলা সভাপতি নুরুল আলম, ইউপি সদস্য নুরুল ইসলাম, জামায়াত নেতা ছৈয়দুল হক সিকদার, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, কুতুবদিয়া লেমশীখালী ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram