

মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নির্বাচনী সফরে আসছেন।
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ নাজমুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে জানান, ৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এই জনসভার আয়োজন করা হয়েছে।
তিনি জানান, জনসভায় ডা. শফিকুর রহমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন।
কিশোরগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল জানান, এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। জনসভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
জনসভাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিট ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, দশ দলীয় নির্বাচনী ঐক্যজোটের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকবেন।
