ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

১০ম গ্রেডে কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমাধারীদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব নুরুজ্জামান, আইডিইবি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাকেরুল মাওলাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়াররা ৯ম গ্রেডে চাকুরিরত থাকলেও তারা ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেডে অন্তর্ভুক্তির বিষয়ে সরকারকে চাপ দিচ্ছেন। এতে ১০ম গ্রেডভুক্ত ডিপ্লোমা প্রকৌশলীরা নানা বৈষম্য ও সমস্যার মুখে পড়তে পারেন, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

তারা অবিলম্বে প্রস্তাবিত কোটা বাতিল করে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিজ নিজ গ্রেডে বহাল রাখার দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram