ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজমিস্ত্রী ইলিয়াস শেখ (২৫) উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামের শরীফ শেখের পুত্র।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কোরুইল্লারটেক ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে দক্ষিণবাগ-ছৈলাদি সড়কের কোরুইল্লারটেক ব্রীজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানায়, শনিবার রাতে দালান বাজারের তেল ব্যবসায়ী দক্ষিণবাগ গ্রামের নাসির কাজীর ছেলে হানিফ কাজী ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে ব্রীজে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন। এ ঘটনার সাথে ইলিয়াস হত্যার সম্পর্ক আছে কিনা বলতে পারি না।

নিহতের মা লাইলি বেগম বলেন, ৩১ জানুয়ারি রাত ৯টার দিকে ইলিয়াসের মুঠোফোন একটি কল আসলে সে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে সে বাড়ি না ফেরায় পরদিন সকালে আশেপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাইনি। দুপুর ১২টার দিকে জানতে পারি ব্রীজের নীচে একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে আমার ছেলের লাশ সনাক্ত করি। আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করতো। তার কোন শত্রু ছিলনা। কে বা কারা আমার ছেলেকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে গেছে। আমি এ হত্যার বিচার চাই।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইলিয়াসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। গাজীপুরের পিবিআই ও র‍্যাব সদস্যরা হত্যাকান্ডের ছায়া তদন্ত করছেন। নিহতর লাশের ময়না তদন্তের জন্য বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram