ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করা গ্রেনেড ধ্বংস করেছে বোমা ডিসপোজাল টিম

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ার দড়িহাগড়া পূর্বপাড়ায় চুন্নু মিয়ার ছেলে রায়হানের (২৭) বাড়ি থেকে উদ্ধার করা গ্রেনেড সাদৃশ্য বস্তু ধ্বস করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম।

গত ৩১ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সদস্যরা টানা ৮ ঘন্টা অভিযান চালায়। এ সময় রায়হানের ঘর তল্লাশি করে ঘরের মধ্যে রাকা একটি স্টিলেন ট্রাংকের ভেতর থেকে ৪ টি বিদেশি পিস্তল, ৭ টি ম্যাগাজিন, ১ টি পিস্তল কাভার, ৩৯ রাউন্ড অ্যামোনিশন (গুলি), ১০ টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বোমা, ৯ টি দেশীয় ধারালো অস্ত্র, ৫ টি মোবাইল, ৬ টি সীম কার্ড, ১ টি চার্জার সদৃশ ডিভাইস, ৫ টি সিসিটিভি ক্যামেরা, ০২ টি ওয়াকিটকি সেট, আতশবাজি এবং নগদ কিছু ধাতব মুদ্রা উদ্ধার করে।

পরবর্তীতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই গ্রেনেড সদৃশ বস্তুগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে উচ্চ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করে। এরপর প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম সম্পন্ন করে বোম্ব ডিসপোজাল দল এই বিস্ফোরকগুলো নিরাপদ স্থানে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। এই শ্বাসরুদ্ধকর অভিযানটি ৮ ঘন্টারও অধিক সময় ধরে পরিচালিত হয়ে রাত সাড়ে ১২টার দিকে চূড়ান্তভাবে শেষ হয়।

সেনাবাহিনীর বাঘারপাড়া ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- 'তারা ধারণা করছে নির্বাচন পূর্ববর্তী সময়ে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই অস্ত্র-গোলাবারুদ ব্যবহার করার পরিকল্পনায় ছিল। পলায়নরত আসামী রায়হান এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত অন্যান্য দুষ্কৃতিকারীদের আইন শৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্তৃক আটক করার কার্যক্রম চলছে এই অভিযান নির্বাচন পূর্ববর্তী সময়ে যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবদান রাখবে বলে আমরা আশাবাদী।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে এ ধরণের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram