ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৬

দোয়ারাবাজারে পানির হাহাকার, হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ​সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মহব্বতপুর–গোজাউড়া হাওরের একাংশে বোরো ধান আবাদ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ ও বিএডিসি’র লাইসেন্স সংক্রান্ত জটিলতায় সময়মতো পানি না পাওয়ায় ফেটে চৌচির হচ্ছে জমি, শুকিয়ে যাচ্ছে বীজতলা। এতে ওই অঞ্চলের অন্তত শতাধিক কৃষক পরিবারের চোখেমুখে এখন দুশ্চিন্তার ছাপ।

​সরেজমিনে গোজাউড়া হাওরের মহব্বতপুর অংশে গিয়ে দেখা যায়, পানির অভাবে অনেক জমিতে চারা রোপণ করা সম্ভব হচ্ছে না। খাসিয়ামারা–মরানদী থেকে সেচ পাম্পের মাধ্যমে পানি সরবরাহের কথা থাকলেও চারটি পাম্পের অনুমোদন বিলম্বিত হওয়ায় প্রায় ৫০ হেক্টর জমি অনাবাদি থাকার উপক্রম হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, দ্রুত সেচ কার্যক্রম শুরু না হলে চলতি মৌসুমের ফলন মারাত্মকভাবে ব্যাহত হবে।

​অনুসন্ধানে জানা গেছে, মামুনপুর ও মহব্বতপুর গ্রামের সেচ পাম্পগুলো নিয়ে স্থানীয় দুই পক্ষ হানিফ আলী ও আমীর আলীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। হানিফ আলীর পাম্পের অনুমোদন থাকলেও আমীর আলীর পক্ষের কৃষকরা সেখান থেকে পানি নিতে রাজি নন। অন্যদিকে, আমীর আলীর সেচ পাম্পে বিএডিসি’র লাইসেন্স থাকলেও বিদ্যুৎ সংযোগ না থাকায় তা চালু করা যাচ্ছে না। এই রেষারেষি ও কারিগরি জটিলতার বলি হচ্ছেন সাধারণ কৃষকরা।

​ক্ষতিগ্রস্ত কৃষক আমীর আলী জানান, 'আমরা নিয়ম মেনেই আবেদন করেছি, লাইসেন্সও পেয়েছি। কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় পাম্প চালাতে পারছি না। দ্রুত পানি না পেলে আমাদের সব কষ্ট বিফলে যাবে।'

​একই গ্রামের কৃষক জামাল মিয়া, আশুক মিয়া ও আব্দুস শহীদ ক্ষোভ প্রকাশ করে বলেন, মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে পানি না পেলে চারা রোপণের উপযুক্ত পরিবেশ নষ্ট হয়ে যাবে। এতে করে পুরো বছরের খোরাক নিয়ে টানাপোড়েন শুরু হবে।

​এ বিষয়ে হানিফ আলী বলেন, 'আমার লাইসেন্স আছে এবং পানি দিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই অংশের কৃষকরা পানি নিতে এখনো আসেনি।'

​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও প্রশাসনিক ও কারিগরি জটিলতায় বিদ্যুৎ সংযোগের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। কৃষকরা এই সংকট নিরসনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

​স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা না গেলে দোয়ারাবাজারের কৃষি অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এখন দেখার বিষয়, কৃষকের সোনালী স্বপ্ন বাঁচাতে প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ নেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram