ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীর নিকট বিনিয়োগের প্রায় ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্যাংক কর্মকর্তাগণ। মহাদেবপুর বাজারের থানা রোড়ের গুড় হাটিতে বুধবার বিকেল ৪ টায় ব্যবসায়ী ডি. এম আবু সাঈদ এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স হাজী ট্রেডিং কর্পোরেশনের সামনে এ কর্মসূচী পালন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

মেসার্স মিনার অটোমেটিক রাইস মিল ও সহযোগী প্রতিষ্ঠান মেসার্স হাজী ট্রডিং কর্পোরেশনের স্বত্তাধীকারী ডি. এম আবু সাঈদ তার ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার সকল ব্যবসা প্রতিষ্ঠান চলমান থাকলেও প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘ প্রায় ৩ বছর যাবত তিনি ব্যাংকের বিনিয়োগের প্রায় ৩৩ কোটি টাকা পরিশোধ করছেন না। বিভিন্ন তাল বাহানায় ব্যাংকের টাকা পরিশোধ না করলেও থানা পাড়ায় বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলেও ব্যাংক কর্মকর্তারা অভিযোগ করেন। তারা অতি দ্রুত তাদের বিনিয়োগকৃত ৩৩ কোটি টাকা ব্যাংকে জমা দেয়ার দাবী জানান।

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার ম্যানেজার মো. সাজেদুল ইসলাম, এসপিও ২য় কর্মকর্তা এ. আর. এম জামিনুল হক, এসপিও ও বিনিয়োগ ইনচার্জ মো. জাকারিয়া ইসলাম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram