ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

কেরানীগঞ্জে খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার কাজও করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালের ওপর গড়ে ওঠা একাধিক অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহম্মেদ এবং আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইবুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উমর ফারুক বলেন, শুভাঢ্যা খাল পুনর্খননের কাজ সরকারিভাবে শুরু হয়েছে। খাল খনন ও ময়লা আবর্জনা জমে থাকার কারণে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজের মুখে জমে থাকা ময়লা অপসারণ করা হচ্ছে। আশা করছি দ্রুতই জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জের সরকারি খাল, নদী ও জলাশয় রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ খালের জায়গা দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram