ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

বড়াইগ্রামে শতবর্ষী প্রবীণদের জন্য হেলথ ক্যাম্পেইন, মেলেনি সাড়া

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ১০০ বয়সের উর্ধ্বে তথা শতবর্ষী প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন ব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই ক্যাম্পেইনে সাড়া মেলেনি।

মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৪ জন শতবর্ষী প্রবীণকে বাড়ি থেকে সরকারি এ্যাম্বুলেন্স যোগে এনে স্বাস্থ্য চেক আপ ও প্রয়োজনীয় কিছু ঔষধ দেওয়া হয়। অন্য আর কোন শতায়ু প্রবীণের সন্ধান না পাওয়ায় বুধবারে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডলি রানী জানান, মাত্র ১ দিনের নোটিশে এ ক্যাম্পেইন আয়োজন করতে হয়েছে। তাই শতবর্ষী প্রবীণদের চিহ্নিত করার সুযোগ পাওয়া যায় নাই। এই ক্যাম্পেইন শুরু করার আগে মাঠ পর্যায়ে জরিপ চালিয় ১০০ বছর ও তদূর্ধ্ব প্রবীণদের তথ্য সংগ্রহ করলে ক্যাম্পেইনটি সফল হতো। শতবর্ষী প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুষ্ঠিত হেলথ ক্যাম্পেইনে যে ৪ জন শতবর্ষীকে সেবা দেওয়া হয়েছে তারা হলেন, উপজেলার নগর বড়দেহা গ্রামের আব্দুর রহমান মোল্লা (১০০), জোনাইল দ্বারিকুশির ছায়েতুল্লাহ মিয়া (১০৩), মাঝগাঁও ঢুলিয়ার আব্দুর রহিম প্রামানিক (১০০) ও জোয়াড়ি আটঘরিয়া গ্রামের স্নেহলতা দাস (১০৩)। স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট শফিকুর রহমান ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram