ঢাকা
logo
প্রকাশিত : January 28, 2026

বাঁশখালীতে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে সোনালী ব্যাংকের উদ্যোগে ওয়ার্কশপ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: জাল নোটের প্রচলন প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাঁশখালীতে একটি সচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কমপ্লেক্সে দিনব্যাপী এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন মাহমুদ সাদ্দাম এবং সহকারী পরিচালক (ক্যাশ) মো. সিরাজুল মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।

ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) ওসমান গনি। এতে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক জলদী শাখার ব্যবস্থাপক লিটন দাশ, উপজেলা খাদ্য অফিসার মো. সেলিম, বিআরডিভি অফিসার মো. এনামুল হক, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনায় বক্তারা জাল নোট শনাক্তকরণ পদ্ধতি, জাল নোটের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত নোট প্রচলন, ব্যাংক ও সাধারণ জনগণের করণীয় এবং জাল নোট সংক্রান্ত বিদ্যমান আইন ও দণ্ডবিধি সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

সভাপতির বক্তব্যে ওসমান গনি বলেন, 'জাল নোট প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভর করলে হবে না। সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণই পারে এই অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে।'

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা জাল নোট শনাক্তে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক লেনদেন বা নোট পাওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নিকটস্থ ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram