

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী মাদকবিরোধী অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩জন মাদক কারবারিকে আটক করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুষখালী এলাকায় মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের মেজর মোস্তফা কামাল। অভিযানে আটককৃতরা হলেন, তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ রাকিব (২৪), ছোট মাছুয়া গ্রামের মিলন মিয়ার ছেলে আসাদ (২৬) ও তুষখালী গ্রামের ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম।
এ সময় আটককৃতদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি রামদা, রেঞ্জ ১টি, কাঁচি ৩টি, ফুয়েল পেপার, ওয়াকি-টকি সেট ১টি, গ্যাস লাইট ৩টি, স্মার্টফোন ৩টি, বাটন ফোন ২টি, জাতীয় পরিচয়পত্র ১টি এবং দা ২টি উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ৩ জনকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
