ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫২
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান মাদ্রাসা শিক্ষার্থীসহ ২ জন, আহত হয়েছেন ৩ জন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এদিকে, চট্টগ্রাম জেলা সহকারী পুলিশ সুপার জানান, দুর্ঘটনার বিষয়টি দেখে তিনি ফায়ারসার্ভিস ও থানা পুলিশ খবর দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram