ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৫
logo
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৬

সাতকানিয়ায় ব্যানার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ: বিএনপির দুই কর্মী আহত

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় বিএনপি প্রার্থীর ব্যানার লাগানোকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কর্মীদের হামলায় বিএনপির দুই কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শামসুল আলম (৬০) ও মো. দেলোয়ার হোসেন (৫০)। তারা উভয়ই স্থানীয় বাসিন্দা। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন জেলা ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি অভিযোগ করেন, ধানের শীষের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জামায়াত প্রার্থীর কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তার দাবি, এর আগেও প্রচারণাকালে তাকে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে এবং বর্তমানে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

অন্যদিকে, সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির হামিদ উদ্দিন আজাদ এসব অভিযোগ অস্বীকার করে একে “সাজানো নাটক” বলে দাবি করেন। তিনি বলেন, দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ধানের শীষের ব্যানার টাঙাতে নিষেধ করায় বিএনপি কর্মীরা গালিগালাজ শুরু করে, যার জেরে কথা কাটাকাটি হয়। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে মহিলা জামায়াত কর্মীদের হেনস্থা ও লাঞ্ছিত করছে এবং এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram