ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪২
logo
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৬

ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম

টাঙ্গাইল প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি দলবদ্ধভাবে ইসলামের কল্যাণে। কিন্তু জনগণ এখন সচেতন, তারা সত্য ও নীতির রাজনীতিকে সমর্থন দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে। আমাদের এ সিদ্ধান্ত সবাই সাধুবাদ জানিয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল-০৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনী পথসভা প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন দেশের মানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। পথসভায় বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ তুলে ধরে ভোটারদের প্রতি সমর্থন কামনা করেন।

তিনি বলেন, ৫৪ বছরে দেশ পরিচালনা আমরা দেখেছি। মানুষের যে চাওয়া পাওয়া ছিলোম বাস্তবে তাদের পরিচালায় এদেশের স্বাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা পাইনি। বরং আমাদের দেশ অন্যন্য দেশের থেকে পিছিয়ে রয়েছে। আমাদের দেশের পরে স্বাধীন হওয়ার পরেও তাদের অনেক দিক থেকে দেশ উন্নত হয়েছে। কিন্ত আমাদের দেশ চোরের দিক থেকে প্রথম হয়েছে। দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে।

তিনি বলেন, দেশকে যদি সুন্দর করতে হয়, ইসলামের শক্তি যদি উত্থান করতে হয় এবং মানবতার কল্যান যদি নিশ্চিত করতে হয় তাহল হাত পাখার প্রতীকের বিকল্প কোন মার্কা নেই। অনেক যুবকরা বলছেন আমাদের ভোট দেবে। বাংলাদেশের মধ্যে একটাই ইসলামের বাক্স যেটি হলো ইসলামী আন্দোলনের বাংলাদেশের বাক্স হাত পাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংগঠনের সংসদ সদস্য খন্দকার জাকির হোসেন সবুজ। এসময় ইসলামী আন্দোলনের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram