ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৬

দুর্নীতির শিকড় ধরে তুলে ফেলবো: ডা. শফিকুর রহমান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সন্ধ্যায় শহরতলীর খানজাহান আলী দরগা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, আমরা দুর্নীতির শিকড় ধরে তুলে ফেলবো। কখনো কি শুনেছেন জামায়াতে ইসলামের কোনো কর্মী চাঁদাবাজিবা, টেন্ডারবাজি করেছে? যারা এসব করছে, আমরা তাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছি। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে রয়েছে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই।

তিনি আরও বলেন, আজ জামায়াতের পক্ষে অসংখ্য নারী মাঠে কাজ করছেন, রাজপথে নেমেছেন। কারন তারা বিশ্বাস করেন, জামায়াতের হাতেই তাদের ইজ্জত ও জানমাল নিরাপদ থাকবে।

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগ আমলের কথা তুলে ধরে আরও বলেন, যে দলের ১১ জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, হাজারের বেশি কর্মীকে দুনিয়া থেকে তুলে নেওয়া হয়েছে, আড়াই শতাধিক সহকর্মীকে আয়না ঘরে বন্দি রাখা হয়েছে, গুম ও খুন করা হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে সংগঠনকেই নিষিদ্ধ করা হয়েছে, সেই দলটি হলো জামায়াতে ইসলামী। এই মজলুম সংগঠনকে শক্তিশালী করতে এবারের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, বাগেরহাট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনে শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ এবং বাগেরহাট-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram