ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৭
logo
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের ‘ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের চত্বরের উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডাঃ এ.কে.এম. শাহাব উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা অফিসের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মো: জাকির হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।

প্রধান অতিথি বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন গণভোটে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে ইমামগণ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় ভূমিকা পালন করতে পারেন।”

অন্যান্য বক্তারা আরো বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন গণভোটে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে ইমামগণ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় ভূমিকা পালন করতে পারেন।”

বক্তারা আসন্ন গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ/না’ ভোটের প্রচারণায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জেলার বিভিন্ন মসজিদ থেকে আসা ইমাম ও খতিবগণ এই প্রচারণায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram