ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৭
logo
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৬

দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিএনপির বিকল্প নেই: আবদুল আউয়াল মিন্টু

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা তা থেকে উত্তরণের জন্য এ মুহূর্তে দেশ পরিচালনায় একমাত্র বিএনপিকেই প্রয়োজন। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে, দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন করতে বিএনপির বিকল্প নেই।

মঙ্গলবার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুরে পথসভায় এ মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ সমর্থন করলে গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে পারবে বিএনপি। কারণ, বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। সুযোগ পেলে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় না পেয়ে সবাই ভোট কেন্দ্রে যাবেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব অনেক যাচাই-বাছাই করে যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপিকে বিজয়ী করুন। যদি কেউ ভোট দেওয়ার পথে বাধা সৃষ্টি করে, তাহলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পথসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শাহানা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল উদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সদস্য সচিব নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবিন, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির ও বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram