ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৬

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের কর্মীর ওপর হামলার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) এম এ এইচ সেলিমের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তি হলেন, আলমগীর কাজী (৪৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় তাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার নাক ও মুখে তিনটি সেলাই লেগেছে।

খবর পেয়ে সোমবার দুপুরে আহত আলমগীর কাজীকে দেখতে জেলা হাসপাতালে যান স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম।

এ সময় তিনি বলেন, নির্বাচন হবে উৎসবমুখর। যার যাকে পছন্দ হবে, সে তার পক্ষে কাজ করবে ও ভোট চাইবে। এ ধরনের হামলা নির্বাচনের পরিবেশকে নষ্ট করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। নির্বাচনে সবার জন্য সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমার কর্মীর ওপর হামলার বিষয়টি আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

উল্লেখ্য, এম এ এইচ সেলিম বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি। তবে বর্তমানে জেলা কমিটিতে তার কোনো পদ নেই।

আহত আলমগীর কাজী জানান, সকালে তার বড় ভাই সেলিমের পক্ষে প্রচারণা চালানোর সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (ধানের শীষ প্রতীক) সমর্থকদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তার ভাইকে আঘাত করা হয়। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তার ওপর লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram