ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৬
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৬

নওগাঁর পত্নীতলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাসান শাহারিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো.আব্দুল মোত্তালিব, উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রউফ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তাগণকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram