ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2026

জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে অঙ্গীকারের দাবি

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: রাজনৈতিক দলসমূহের কাছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করে জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির অঙ্গীকার গ্রহণের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার শ্রীমঙ্গল শহরে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের অঙ্গীকার করলেও বাস্তবে দেশ এখনও আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও বর্তমানে দেশের জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ৪ দশমিক ৬ শতাংশ।

তারা আরও বলেন, ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জ্বালানি খাতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বিদেশি বিনিয়োগ হলেও এর ৯৬ দশমিক ৭ শতাংশ জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পে এবং মাত্র ৩ দশমিক ৩ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ হয়েছে। সরকারের বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নির্ধারণে অসঙ্গতি ও অস্পষ্টতা রয়েছে এবং অংশীজনদের মধ্যে সমন্বয়ের ঘাটতিও স্পষ্ট—এমন অভিযোগও তোলেন বক্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। টিআইবি শ্রীমঙ্গল এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বক্কর এর সঞ্চালনায় বক্তব্য দেন সনাকের সাবেক সভাপতি দ্বিপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, সহসভাপতি এস এ হামিদ, রিনা মজুমাদরসহ অন্যান্যরা। এ সময় মানববন্ধনে সনাক, ইয়েস ও ইসিজি সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram