ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2026

উজিরপুরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে গরু বিতরণ

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম সংলগ্ন খোলা মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে তারা অবৈধভাবে মাছ আহরণে না জড়ায় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার করে জেলেরা আত্মনির্ভরশীল হতে পারবে এবং ভবিষ্যতে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে জেলেদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে এই প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে জেলেদের আয়ের উৎস বৃদ্ধি পেলে জলজ সম্পদের ওপর চাপ কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত ৬০ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে গরু বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram